ছবি: সংগৃহিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কলেরা আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় স্যালাইনের সংকট দেখা দিয়েছে। এতে করে জরুরি চিকিৎসা সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীর অভিযোগ, রাতে চিকিৎসা নিতে আসা সুমন মিয়া জানান রাত ২টার দিকে মাধবপুর বাজারে তোলা পাওয়া যায়নি, অনেক কষ্ট করে কলেরা স্যালাইন থেকে সংগ্রহ করেছি।
প্রয়োজনীয় স্যালাইন না থাকায় বাইরে থেকে কিনে আনতে হচ্ছে, যা অতিরিক্ত খরচের বোঝা তৈরি করছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইছ ও ডা. ইমরুল আহসান জানান, বছরের শেষ ও মাসের শেষ হওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তবে খুব দ্রুতই নতুন স্যালাইনের চালান পৌঁছাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিলেও, স্থানীয়দের দাবি—কলেরার মতো সংক্রামক রোগের চিকিৎসায় এ ধরনের সংকট যেন দ্রুত সমাধান করা হয় এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না তৈরি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।তাছাড়া সরজমিনে ঘুরে দেখা যায় হাসপাতাল বেড রয়েছে অপরিষ্কার, চারদিকে দুর্গন্ধ। কাবারের মান নিয়েও অনেকে অভিযোগ।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/ইকে




