ছবি: সংগৃহিত
রায়হান হত্যা মামলায় বিলাল মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (৯ জুন) রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনী সদরের রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সৈয়দটুলা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি গত ৩১ মে সরাইল থানায় দায়েরকৃত রায়হান হত্যা মামলার এজারনামীয় ৫নং আসামী।
তাকে সরাইল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




