উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিযুক্ত হওয়ায় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (৩০ জুন) রাতে ভাইস-চ্যান্সেলরের বাসভবনে তাঁকে ফুল দিয়ে দিয়ে শুভেচ্ছা জানান শাবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, সহসভাপতি হেলাল হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল, কার্যকরী কমিটির সদস্য ইউনুস আলী, আবু সাদাত মোহাম্মদ সায়েম তালুকদার ও মো. ফখর উদ্দিন উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.