সিলেটের খ্যাতনামা কি-বোর্ডিস্ট ও সংগীতশিল্পী এম এ রহমান আমিন আর নেই। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল আটটায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর। তার মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আজ মঙ্গলবার আসরের নামাজের পর সিলেট নগরীর টিলাগড় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তিনি সিলেট নগরীর টিলাগড়ের ভাটাটিকর-৯ নম্বর বাসার বাসিন্দা ছিলেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
সিলেটভিউ২৪ডটকম/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.