প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৩৩ (শনিবার)
মাধবপুরে ইমামদের সম্মননা প্রদান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে ৪০ জন ইমাম কে সম্মননা ক্রেষ্ট দেওয়া হয়েছে।

এই উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) দুপুরে আন্দিউড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ইমামদের নিয়ে আলেচনা সভা অনুষ্টিত হয়।

সভায় বক্তব্য রাখেন- নোয়াখালী পীর সাহেব মাওলানা মওর মোকদ্দস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, সমাজসেবক অলিউল্লাহ, চৌধুরী ফজলে ইমাম সুমন , মাওলানা এহতেশামুল হক, সিরাজুল ইসলাম।

আলোচনা সভা শেষে ৪০ জন ইমাম কে সম্মননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-১৬