প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৫ (শনিবার)
মাতৃভাষা দিবসে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট’র শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চল।

সোমবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- ট্রেইনার সুফিয়া বেগমসহ গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০