মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যেতে যাত্রীদের এখন আর বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ছয় ঘণ্টা আগে পিসিআর টেস্ট করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।
এর আগে গত আগস্টে শর্ত দেওয়া হয়, সংযুক্ত আরব আমিরাত যেতে হলে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ লাগবে।
কিন্তু বাংলাদেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরেই এমন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে যেতে বিপাকে পড়েন হাজার হাজার প্রবাসী।
পরে হযরত শাহজালাল আন্তর্জাজিতক বিমানবন্দরের ছয়টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হয়। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ করোনা পরীক্ষা করানো হচ্ছিল। এখানে পরীক্ষা সম্পন্ন করাতে যাত্রীদের ছয় থেকে আট ঘণ্টা লাগছিল। এতে তীব্র ভোগান্তির অভিযোগ করে আসছেন যাত্রীরা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৪
আইটি ল্যাব সলিউশন্স লি.