প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ২০:২৪ (বুধবার)
সিলেট জেলা কৃষক লীগের সদস্য হলেন বদরুল ও বসির

বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলা শাখার নব-গঠিত আহবায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল ও পৌর আওয়ামী লীগের সদস্য বশির আহমদ।

কমিটিতে শাহ নিজাম উদ্দিনকে আহবায়ক ও মিফতাহুল হোসেন সুইটকে সদস্য সচিব করা হয়।

বুধবার কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি সিলেট জেলা কৃষক লীগের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৩৫