পরিবেশ অধিদপ্তরের সাথে সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় আনন্দ টাওয়ারস্থ সারেগ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপত্বি করেন সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)’র সভাপতি মাওলানা খায়রুল হোসাইন ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন।
সভায় সারেগ সভাপতি বলেন, রিয়েল এস্টেট ব্যবসার সামগ্রিক সময়ে এতোটা উন্নয়ন না থাকায় পরিবেশের ছাড়পত্র গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করছে রিয়েল এস্টেট ব্যবসায়ীরা।
তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সংগ্রহের উদ্যোগ নেওয়া জন্য সিলেট পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করার আহবান জানান।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ইমরান আহমদ অনুষ্ঠিত সভায় আবাসন খাতের প্রকল্পসমূহ পরিবেশগত ছাড়পত্র ও নবায়নসহ সিলেট ব্যবসা বান্ধব পরিবেশ তৈরীতে সবাই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ছষ্ঠ তালার অধিক ভবন নির্মানের ক্ষেত্রে পরিবেশে অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ করতে হবে বলে ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর সাবেক সভাপতি হাসিন আহমদ, এবং সারেগ-এর বর্তমান সহ-সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, কার্যকরি কমিটির আব্দুল জব্বার জলিল, মাওলানা খলিলুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, নিহাল আহমদ, আলমগীর আলী আকিক প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১
আইটি ল্যাব সলিউশন্স লি.