প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:৫৬ (শনিবার)
সিলেটে বিক্ষোভ করবে বিএনপি, আসছেন খন্দকার মোশাররফ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও  জনমানুষের অসহনীয় দুর্ভোগ ইস্যূতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করবে মহানগর বিএনপি। আগামী ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রিয় শহিদমিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

সমাবেশকে সফল করতে মহানগর বিএনপি ও তার অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০২