একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) চেয়ারম্যান ডা. অরূপ রতন চৌধুরী বলেছেন, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিশু-কিশোরদের মাদকের আবাসন থেকে রক্ষা করতে হলে, মা-বাবাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তানদের নিয়মিত লেখাপড়া ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে।
তিনি আরো বলেন, এতো দিন নিজের পেশাগত কাজে ব্যস্ত ছিলাম, তাই নিজ জন্মভূমিকে কিছু দিতে পারি নি। এখন আমার দেওয়ার সময় এসেছে, তাই আমি নিজের এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। তাছাড়া আমি চিকিৎসক হওয়ায় দেশের প্রায় অধিকাংশ মন্ত্রীদের সাথে দেখা সাক্ষাৎ হয়, ভাল সম্পর্কও রয়েছে। বিশ্বনাথে গ্যাস সংযোগসহ এলাকার যে কোন উন্নয়ন তাদের মাধ্যমে করানোর সুযোগ রয়েছে আমার।
তিনি শনিবার (২৬ ফেব্রয়ারী) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)’র উপজেলা শাখা আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভা শেষে অনুষ্ঠান শেষে ডা. অরূপ রতন চৌধুরী সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিশ্বনাথ উপজেলা মানস’র মহব্বত আলী জাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাওছার আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ মাদক ও যৌতুক প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, সমাজসেবী অ্যাডভোকেট কল্যান চৌধুরী, ডা. অরূপ রতন চৌধুরীর সহধর্মীনি গৌরি চৌধুরী, সিলেট মদন মোহন কলেজের প্রভাষক মিহির মোহন, বিশ্বনাথ বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মনি কাঞ্চন চৌধুরী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম, তানিশা আফরিন মুন্নি।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক বিভাংশু গুণ বিভু।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লালা মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রুপ, সামসুল কবির ইমরুজ, পৌর আওয়ামী লীগের সদস্য সোহেল তালুকদার, এমদাদ হোসেন নাঈম, সাংবাদিক আশিক আলী, নবীন সোহেল, বদরুল ইসলাম মহসিন, সৈরাচার বিরোধী আন্দোলনের নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা ইসতিয়াক খান, জাহেদ আহমদ, সংগঠক আনহার আলী, সাকিল আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৩৬
আইটি ল্যাব সলিউশন্স লি.