প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১৮:০৯ (শনিবার)
২৯ নাবিকসহ ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২৯ জন নাবিক রয়েছেন। তারা সবাই বাংলাদেশি।

জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়েছে বলে জানা গেছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, ইউক্রেনের অলিভিয়া বন্দরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ আটকা পড়েছে। জাহাজটিতে ২৯ জন নাবিক রয়েছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। জাহাজে অবস্থানরত সবাই নিরাপদে আছেন।

তিনি বলেন, জাহাজটি বন্দরে নোঙর করা আছে। যুদ্ধ শুরু হওয়ার আগে জাহাজটি জেটিতে অবস্থান করছিল। পরে জেটি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এখন জাহাজকে আগের অবস্থানে থাকতে বলা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৬