প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:২৩ (শনিবার)
কুয়েতে সিলেটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

কুয়েত প্রবাসী বৃহত্তর সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বদানকারী সংগঠকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে কুয়েতের হাসাবিয়া হোটেলে অনুষ্ঠিত হয়।

বৃহত্তর সিলেটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ সেলিম মিয়া, সিলেট বিভাগ সমিতি সহ সভাপতি শামিম আহমদ, সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি সভাপতি লেচু মিয়া, আব্দুস সামাদ স্মৃতি পরিষদ সভাপতি আব্দুল ওদুদ, সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, সুনামগঞ্জ সমাজ কল্যান সমিতি সাধারণ সম্পাদক নোমান আহমদ, মিজানুর রহমান সাধারণ সম্পাদক সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি, ফরহাদ আহমদ সাধারণ সম্পাদক একতা ফুটবল ক্লাব, আলাল আহমদ প্রচার সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত, আহাদ আম্বিয়া খোকন যুগ্মসাধারণ সম্পাদক বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত, তাজউদ্দীন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ, সংঘটক নিজাম উদ্দিন তালুকদার, রানু মিয়া, সাজু মিয়া, মানিক মিয়া, প্রধিপ সূএদর, খলিল আহমদ, মুকিত আহমদ, জিয়াউর রহমান প্রমুখ।

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বৃহত্তর সিলেটের বিভিন্ন উন্নয়ন রাজনীতিক সামাজিক কর্মকাণ্ড কুয়েত ঐক্যবদ্ধভাবে চালানোর আশা ব্যক্ত করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এএকে/এসডি-০১