প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৪৯ (বৃহস্পতিবার)
বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেটের দেয়ালিকা ‘অনুরণন’র মোড়ক উন্মোচন

বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে দেয়ালিকা ‘অনুরণন’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মোড়ক উন্মোচন করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম।

সোমবার দুপুরে উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক রূপ রতন পাইন ও মো. আব্দুল হাছিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডিজিএম খালেদ আহমদ, মোঃ আমিনুল ইসলাম, সৈয়দ শোয়েবুর রহমান, কালিপদ রায়, মোঃ জাবেদ আহমদ, সাইফুল ইসলাম খান, এহসানুল হক চৌধুরী, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হাকিম, সাহিত্য সম্পাদক জুয়েল কুমার সাহাসহ কর্মকর্তা কর্মচারীগণ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩