প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৭:০১ (বুধবার)
সিলেট জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুলকে সংবর্ধনা প্রদান

সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম বলেছেন, তৃনমূলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ত্যাগী। তারা সংগঠনের জন্যে সবসময় ত্যাগ স্বীকার করেন। তৃনমূলকে নিয়েই আমাদের রাজনীতি। তৃনমূলকে নিয়ে অতীতের ন্যায় আগামী দিনেও সিলেট জেলার সকল উপজেলায় কৃষক লীগকে সকলে মিলেমিশে আরও শক্তিশালী করা হবে। সংগঠনকে আমরা মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব।

তিনি বলেন, একটি চক্র আমাদেরকে রাজনীতি থেকে -জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে বিচ্যুত করতে চাইছে। কিন্তু আমাদেরকে জাতির জনকের আদর্শ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আমাদের কমিটিকে পুনর্বহাল করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা, আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

রবিবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেতাকর্মীদের দেয়া সংবর্ধনাকালে এসব কথা বলেন।

কমিটি পুনর্বহাল করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে তিনি ঢাকা থেকে সিলেট ফিরে এলে জেলা কৃষক লীগের নেতাকর্মীরা তাকে এই সম্মাননা জানান।

এসময় সিলেট জেলা কৃষক লীগের সহ সভাপতি খলকু মিয়া, বনও পরিবেশ সম্পাদক খসরু নোমান, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর সুজাম, মৎস্য ও প্রানী সম্পদ বিষয়ক সম্পাদক শামীম কবির, প্রচার সম্পাদক অবসরে সেনা সার্জেন্ট আবুল হোসেন, সদস্য কাচা মিয়া কচির, সাইয়ূম বখত ও খালেদ হোসেন, সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, কোম্পানিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিশ্বনাথ উপজেলার সহ সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, যুগ্ম সাধারণ সম্পাদক মারফত আলী, দেওকলস ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম, বিশ্বনাথ পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষক লীগের নেতা মাসুম আহমদ ও আনহার আলী, বিয়ানীবাজার উপজেলার যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী, কানাইঘাট উপজেলার আহ্বায়ক শাহাব উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন সভাপতি সুলেমান আহমদ, ওসমানীনগর উপজেলা আহ্বায়ক মস্তাক আহমদ, যুগ্ম আহ্বায়ক লিলু রহমান পংকি ও জায়েদুল আম্বিয়া কার্জন, সদস্য তামিম চৌধুরী ও মানিক মিয়াসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ শামছুল ইসলাম কৃষক লীগের আগের কমিটি পুনর্বহাল করায় কৃষক লীগের সাংগঠনিক নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিমানবন্দর থেকে অধ্যক্ষ শামছুল ইসলামের নেতৃত্বে জেলা কৃষক লীগও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের সাথে সাক্ষাৎ করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১