সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ এনে দুই পুলিশ কর্মকর্তার নামে আদালতে মামলার আবেদনের ওপর শুনানি ২ মার্চ হবে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াজিদুজ্জামান শিকদার এ তারিখ ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী খায়রুল কবির রুমেন।
তিনি বলেন, ‘উজির মিয়ার মৃত্যুর ঘটনায় তার ছোট ভাই ডালিম মিয়া পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে যে মামলার আবেদন করেছেন তার শুনানির তারিখ ২ মার্চ ঠিক করেছেন বিচারক।’
সিলেটভিউ২৪ডটকম / শহীদনূর / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.