প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ২০:২৩ (রবিবার)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন সাকিব

আগামী মার্চে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। ১৮ মার্চ থেকে শুরু হয়ে সিরিজটি চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ৩১ মার্চ, দ্বিতীয় টেস্ট ৮ থেকে ১২ এপ্রিল। এই টেস্ট সিরিজ খেলবেন সাকিব আল হাসান।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে খেলবেন না বলে জাননা সাকিব। তবে আইপিএল নিলামে দল পাননি তিনি
সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন সাকিব।

প্রোটিয়াদের বিপক্ষে ১৮, ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৮