সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ‘৮ম দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট লীগের ফাইনাল খেলায় গত আসরের চ্যাম্পিয়ান গ্রামীণ ক্রিকেট ক্লাবকে ২৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার হয়েছে রেডরোজ ক্রিকেট ক্লাব দশপাইকা।
খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন রেডরোজ ক্রিকেট ক্লাবের নাসির আহমদ ও লীগের সেরা খেলোয়ার নির্বাচিত হন একই ক্লাবের বেলাল আহমদ।
মঙ্গলবার বিকালে দশপাইকা গ্রামের মাঠে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মানুষের শরীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে।
দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি বাবুল আহমদ সানির সভাপতিত্বে এবং উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম ও দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাছুম আহমদের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লীগের পৃষ্টপোষক মোহাম্মদ মোহাব্বত শেখ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাসিনুজ্জামান নুরু, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা সমর কান্তি দাশ, মহানগর তাঁতী লীগের সদস্য শামসুল হুদা মুন্না, যুক্তরাজ্য প্রবাসী শেখ জুবের আহমদ, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খান, যুবলীগ নেতা শাহ আলম খোকন, দুলাল আহমদ, জমির আলী, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু। বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি শেখ মোজাহিদ আলী, রেডরোজ ক্রিকেট ক্লাবের সভাপতি শেখ শওকত।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৪০
আইটি ল্যাব সলিউশন্স লি.