জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া'র মাসিক মেয়াদ শেষ হয়েছে। এ ঘটনায় স্বাগত জানিয়েছেন জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়্যাস।
এক টুইট বার্তায় তিনি বলেছেন, আমি মধ্যরাতের অপেক্ষায় রয়েছি, যখন পরিষদের প্রেসিডেন্টের আসন দখল করে থাকা জঘন্য ব্যক্তির মেয়াদ শেষ হবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট প্রতি মাসে একজন করে বদলানো হয়।
পরিষদের সদস্যদের মধ্যেই এই দায়িত্ব আবর্তিত হয়। এ বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার রাষ্ট্রদূত দায়িত্ব পালন করলেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ক্ষমতার মধ্যে রয়েছে শান্তিরক্ষা কার্যক্রম প্রতিষ্ঠা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা এবং সামরিক পদক্ষেপের অনুমোদন দেওয়া।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৮
আইটি ল্যাব সলিউশন্স লি.