প্রকাশিত: ০১ মার্চ, ২০২২ ২২:১৩ (শনিবার)
অনন্ত বিজয় হত্যা মামলার যুক্তিতর্ক পিছিয়েছে

সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় যুক্তিতর্ক পিছিয়েছে। আজ সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের নির্ধারিত তারিখ থাকলেও আসামির আইনজীবীরা সময় প্রার্থনা করায় শুনানি পিছায়।

খবরের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী (পিপি) মুমিনুর রহমান টিটু বলেন, আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনে আরও সময় চাইলে শুনানি শেষে বিচারক আগামী ৮ মার্চ পরবর্তীতে সময় নির্ধারণ করেন। এ সময় সময় আদালতে মামলার আসামি আবুল খায়ের রশীদ আহমদ ও সফিউর রহমান ফারাবী উপস্থিত ছিলেন।

অনন্ত বিজয় দাশ হত্যা মামলা আজ ০১ মার্চ ,২০২২ মঙ্গলবার যুক্তিতর্ক শুনানীর জন্যে তারিখ ধার্য ছিল।আসামিপক্ষ যুক্তিতর্ক শুনানীর জন্যে সময়ের আবেদন করলে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল সিলেটের বিজ্ঞ বিচারক নুরুল আমীন বিপ্লব পরবর্তী তাখির ০৮ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ যুক্তিতর্ক উপস্থাপনের জন্যে দিনক্ষণ ধার্য করবেন।

মামলার এজাহারদাতা পক্ষে মামলা পরিচালনায় আইনজীবী হিশেবে অংশগ্রহণ করেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি পাবলিক প্রসিকিউটর এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাবেক পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট সমর বিজয় শেখর ও মোহাম্মদ মনির উদ্দিন।

আসামি পক্ষে মামলা পরিচালনায় অংশ নেন আব্দুল আহাদ ও ইমরান আহমদ।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলা সাফাই সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩১