সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘‘মুজিবর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” শ্লোগানকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস পালণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা নির্বাচন কমিশন আয়োজিত জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাতের সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি র্যালী বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালীটি উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালীতে অংশ গ্রহণ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমএম রুহেল, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মাওলা চৌধুরী, ডাক্তার বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান, উপজেলা একাডেমীক সুপার ভাইজার আজিজুল হক খোকন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম আজাদ ভূইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২৮
আইটি ল্যাব সলিউশন্স লি.