বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের পৃষ্ঠপোষকতায় ও কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
৩ ই মার্চ কুয়েতের রাজধানী প্যালেস খাইতানে এ বিজয় উৎসবের আয়োজন করা হয় ।
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত কর্তৃক আয়োজিত বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে ফেনী সকার ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় বিজয় উৎসবের আয়োজন করে।
ফেনী সকার ক্লাব কুয়েতের সভাপতি মমিন আল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেনী সকার ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সমাজ কল্যান সমিতি কুয়েতের সভাপতি আবদুল কাদের মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের সভাপতি হযরত আলী মল্লিক, প্রকৌশলী ফরিদ উদ্দিন, কোরবান আলী, হুমায়ুন কবির আলী, বেলাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে পরিশেষে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ওস্তাদ হাসান কামালের তবলার সাথে দেশে ও প্রবাসীদের জনপ্রিয় চ্যানেল আই এর প্রতিযোগী কন্ঠ শিল্পী ফাতেমা, প্রবাসী শিল্পী রুনা আক্তার কেয়া, তাহের পরবাশি, আশরাফুল আলম, ও নাছির উদ্দিন খোকনের গানের সুরের মুর্ছনায় সংস্কৃতিমনা দর্শকরা মুগ্ধ হয়।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সিলেটভিউ২৪ডটকম/এএকে/এসডি-২৭
আইটি ল্যাব সলিউশন্স লি.