প্রকাশিত: ০৬ মার্চ, ২০২২ ২০:৪২ (শনিবার)
কোম্পানীগঞ্জে ইসলামপুর পশ্চিম ইউপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ গ্রহণ করা হয়েছে। রোববার (৬ মার্চ)উপজেলা হলরুমে ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যদেরশপথ বাক্যপাঠ করান উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্তহাজং। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী জিয়াদ আলী।

এসময় শপথগ্রহণ করেন, নবনির্বাচিত মেম্বার মইনউদ্দিন, শেখ ফরিদ, মেহেদী হাসান ডালিম, দেলোয়ার হোসেন জীবন, কবির আহমদ, জামাল হোসেন, লিটন আহমদ, দুলাল মিয়া দুলা, সুজিত দাস, মহিলা মেম্বার মর্জিনাজামান মাকসুদা, শুনারা বেগম ও তাজিরুননেছা।

সিলেটভিউ২৪ডটকম/জিএসি-১৬