প্রকাশিত: ০৬ মার্চ, ২০২২ ২২:১৮ (বৃহস্পতিবার)
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া এখনও চূড়ান্ত নয়: সাকিব

আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে তিনটি ওয়ানডে আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে টাইগাররা।

আসন্ন এই সফরকে সামনে রেখে গত বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের ঘোষিত সেই দলে আছেন সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের থাকা না থাকা নিয়ে আগেই গুঞ্জন ছিল। ক্রিকেট বোর্ড সাকিবকে রেখেই দল ঘোষণা করে।

রোববার সংবাদ মাধ্যমকে সাকিব জানান. দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার বিষয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকার তার চিন্তা-ভাবনা রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩০