হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। সোমবার সকালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এসময় স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান ও বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
জাতির পিতার প্রতিকৃতিতে জেলা প্রশাসন ছাড়াও গভীর শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামীলীগ, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিকসহ একাধিক সংগঠন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ।
পরে সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণসহ বেশ কিছু এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সকাল এগারোটার দিকে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে শতকন্ঠে ৭ই মার্চের ভাষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও সকল মসজিদ, মন্দির ও গির্জায় গির্জায় অনুষ্টিত হয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
সিলেটভিউ২৪ডটকম/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.