প্রকাশিত: ০৮ মার্চ, ২০২২ ১৭:০২ (শনিবার)
শাবি’তে গ্রিন এক্সপ্লোর সোসাইটির ৮ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশবাদী সংগঠন 'গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র ৮ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাকসুদুল হোসেন ভুঁইয়াকে সভাপতি ও ত্বসিন আবরার নাহিনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (৮মার্চ) দুপুরে সংগঠনকর্তৃক প্রেরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তানিবন রুবায়েদ, প্রকাশনা সম্পাদক বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ইমরান আহমেদ, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক ভূগোল ও পরিবেশ বিভাগের তাহসিন তামান্না,দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ মোঃ তাহমিদ আহমেদ চৌধুরী ।

এছাড়া কমিটিতে গবেষণা পরিষদ প্রধান হিসেবে রাবেয়া খাতুন, জি- স্টুডিও প্রধান ত্বসিন আবরার নাহিন, জি রেস্কিউ এন্ড এডভেঞ্চার উইং এর প্রধান হিসেবে মাকসুদুল হোসেন ভুঁইয়া রয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন-ফাহমিদা সুলতানা, প্রান্ত ভৌমিক, মো. আব্দুর রউফ, মোঃ মোহাইমেনুল ইসলাম রাসেল, আব্দুল্লাহ আল রিফাত, সাকলাইন রহমান, ইফাত শারমিন, এস. এম. রিয়াসাত আহসান মোঃ জিসান আহমেদ, মোঃ হাসিবুল হোসাইন, লুমাত আফরিন জুঁই, মোঃশাফিন মুজনাবিন খান, কানিজ ফাতেমা শিপু, নুসরাত জাহান ইভা, সানজিদা আজাদ, কাজী দানিয়াল মামুন।

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-১৯