বেতন বাড়ানোর দাবিতে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুরে আরগন স্পিনিং লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে কোম্পানির সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। বিক্ষোভে ওই কারখানার শত শত শ্রমিক অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা জানান, সরকার নির্ধারিত শ্রমিকদের জন্য নূন্যতম সাড়ে ৮ হাজার টাকা বেতনের কথা থাকলেও ওই কোম্পানীটি প্রতিষ্ঠার পর থেকে শ্রমিকদের ৫ হাজার ২শত টাকা বেতন দিয়ে আসছিল। শ্রমিকরা দীর্ঘদিন ধরে কোম্পানীর কর্তৃপক্ষের কাছে বেতন বৃদ্ধির দাবি করলেও কোম্পানী তাদের বেতন বৃদ্ধি করছে না। এছাড়াও তাদের দিয়ে অতিরিক্ত সময় কাজ করানো হচ্ছে। পাশাপাশি নামাজ ও লাঞ্চের জন্য সময় না দেওয়ারও অভিযোগ করেন শ্রমিকরা।
বিক্ষোভের এক পর্যায়ে আরগন স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গফুর রব্বানি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন। এছাড়াও দ্রুত এ বিষয়ে সমাধান চান শ্রমিকরা।
সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.