প্রকাশিত: ১২ মার্চ, ২০২২ ১৬:৩৪ (শনিবার)
জৈন্তাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ’র আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ'র সম্মুখ হতে একটি র‌্যালী বের হয়ে সিলেট তামাবিল মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে অত্র কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জনের সভাপতিত্বে কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

এছাড়া আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- কলেজের প্রভাষক মুজিবুর রহমান, বিলাল আহমদ, মনির হোসেন ছাত্র-ছাত্রী বৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২০