প্রকাশিত: ১২ মার্চ, ২০২২ ১৮:০৯ (শনিবার)
কুলাউড়ায় শিক্ষক মহিব চৌধুরীর ইন্তেকাল

কুলাউড়া উপজেলার বিশিষ্ট শিক্ষক (অব.) মহিব উদ্দিন চৌধুরী ওরফে লেদু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার সকাল সোয়া ১১টার দিকে সিলেট শহরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শিক্ষক মহিব উদ্দিন চৌধুরী জটিল রোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সিলেট শহরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার সকালে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর মৃত্যু সংবাদে কুলাউড়ার শিক্ষাঙ্গনসহ মরহুমের শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, শিক্ষক মহিব উদ্দিন চৌধুরী কুলাউড়া শহরের রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১০ সালে অবসরগ্রহণ করেন। এছাড়া তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও কুলাউড়া উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় সর্বমহলের কাছে তাঁর পরিচিতি ছিল।

এদিকে, শিক্ষক মহিব উদ্দিন চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খাঁন, এম এম শাহীন ও আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া বাকশিস সভাপতি অধ্যক্ষ ফজলুল হক ফজলু ও সম্পাদক কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভার.) উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার.) এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদির, সম্পাদক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সাবেক সভাপতি অব: প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখস, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া টিবিএফ এর চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম শামীম ও জেনারেল সেক্রেটারি মইনুল হক বকুল, কুলাউড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুছ ছালাম ও সম্পাদক প্রশান্ত কান্ত দত্ত, কুলাউড়া সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইয়ুম ও সম্পাদক আব্দুল বাছিত প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-৩০