মৌলভীবাজারের কমলগঞ্জে ভোজ্যতেল মজুদের দায়ে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুর ২টায় ভানুগাছ বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক।
অভিযানকালে ভানুগাছ বাজারের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে ৩ হাজার লিটার ভোজ্যতেল মজুদের দায়ে সুসনঞ্জিত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা আশেকুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা ভোজ্যতেলের সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩৭
আইটি ল্যাব সলিউশন্স লি.