প্রকাশিত: ১৩ মার্চ, ২০২২ ০১:০৬ (বুধবার)
আওয়মী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে শান্তিগঞ্জে সাজ সাজ রব

বাংলাদেশ আওয়মী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব বিরাজ করছে সুনামগঞ্জের শান্তিগঞ্জে। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে পুরো উপজেলায় তোরাণ নির্মাণ করা হয়েছে। উপজেলার রাস্তাঘাট, বাজার-হাট ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে।

শান্তিগঞ্জ মান্নান চত্বর থেকে শুরু করে পুরো উপজেলায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পক্ষ থেকে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সগঠনের নেতাকর্মীরা ।

রবিবার (১৩ মার্চ) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের  বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণ করতেই সুনামগঞ্জে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/সামিউল/ শাদিআচৌ-৫