সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীনবরণ এবং প্রবাসী গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১০ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজ উন্নয়ন কমিটি ইউকে’র সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবি ও কমিউনিটি নেতা মনির হোসাইন।
দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফরাবাদ উচ্চবিদ্যায়ল ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মুক্তাদির।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও প্রভাসক খায়রুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ উন্নয়ন কমিটি ইউকে’র সহসভাপতি ফয়জুন নুর।
সংবর্ধিত অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট রাজনীতিবিদ নজমুল হাসনাত চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট শিক্ষানুরাগী জাহেদ মিয়া এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল গনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহিদ হোসেন, সদস্য আব্দুল আউয়াল টিপু ও খায়রুল হাসনাত চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি মনির হোসাইন তাঁর বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে সরকারের অভূতপূর্ব সাফল্যের কারণে গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বিশেষ সুবিধা পাচ্ছে এবং ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় ভালো ফলাফল অর্জন করতে পারছে।
তিনি আরও বলেন, যেসকল ছাত্র-ছাত্রী কলেজে নতুন ভর্তি হয়েছে তারা কলেজ কর্তৃপক্ষ, গভর্নিং বডি এবং সর্বোপরি নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় লেখাপড়ায় ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং জীবনে অনেক দূর এগিয়ে যাবে। এতে শিক্ষার্থীরা নিজেদের জীবনে সাফল্যের পাশাপাশি পরিবার, দেশ ও জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.