সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীর ঘরে রাত ও পুরো দিন কাটিয়ে সন্ধ্যায় বের হতেই জনতার ধরা খেয়েছেন মোহাম্মদ আলী (২৯) নামে এক যুবক। পরে ইভটিজিংয়ের অভিযোগে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবক একই উপজেলার কান্দাগাঁও গ্রামের মনির মিয়া (এশাই)-এর ছেলে। সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ এ সাজা দেন।
স্থানীয়রা জানান, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের যুবক মোহাম্মদ আলীর। ওই সুবাদে মোহাম্মদ আলী বিভিন্ন অজুহাতে প্রায়ই আসা-যাওয়া করতেন ওই প্রবাসীর বাড়িতে। এরই জেরে রোববার (১৩ মার্চ) রাতের কোনো এক সময় সেখানে যান তিনি। বিষয়টি আঁচ করতে পেরে পরদিন সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ওই প্রবাসীর স্ত্রীর ঘর থেকে বের হতেই স্থানীয়দের হাতে আটক হন মোহাম্মদ আলী। এ সময় উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন।
উল্লেখ্য, বছর খানেক আগেও একই ঘটনায় সেখানে তিনি আটক হওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। মানবিক বিবেচনায় সেদিন তিনি রেহাই পান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ অভিযুক্ত মোহাম্মদ আলীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম / তাজুল / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.