প্রকাশিত: ১৫ মার্চ, ২০২২ ১৭:০৫ (বুধবার)
বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের শুভেচ্ছা

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিনিদিনের দুই যোগপূর্তি উপলক্ষে পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গবার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো অফিসে এ শুভেচ্ছা জানান হয়।

এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, সহসাধারণ সম্পাদক আব্দুল খালিক, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২