মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে দ্বিতীয়বারের মতো কলেজ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সোমবার থেকে শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে এই লিগ শুরু হয়েছে।
ক্রিকেট লিগ ফর কলেজেস তথা সিএলসি লিগের দ্বিতীয় দিনে মঙ্গলবার তিনটি ম্যাচ নির্ধারিত ছিল।
প্রথম ম্যাচে হযরত শাহজালাল (র.) কলেজ ১৬১ রানের টার্গেট দেয় আবদুল গফুর আইডিয়াল ইসলামিয়া স্কুল এন্ড কলেজকে । ম্যাচে হযরত শাহজালাল (র.) কলেজ ৭৮ রানে জয় লাভ করে। বিজয়ী দলের অহাদুলের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।
দিনের দ্বিতীয় ম্যাচে স্কলার্সহোম মেজরটিলা ৬৫ রানের টার্গেট দেয় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটকে। পলিটেকনিক ইনস্টিটিউট ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান পলিটেকনিক ইনস্টিটিউটের নুরউদ্দিন।
দিনের শেষ ম্যাচে দ্য সিলেট খাজাঞ্চিবাড়ি স্কুল এন্ড কলেজের মুখোমুখি হওয়ার কথা ছিল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের। তবে ক্যামব্রিয়ান অনুপস্থিত থাকায় খাজাঞ্চিবাড়িকে বিজয়ী ঘোষণা করা হয়।
লিগের স্পন্সর হিসেবে আছে টিসিএল গ্লোবাল। পাওয়ার্ড বাই স্পন্সর এজি ইলেকট্রনিক্স।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.