প্রকাশিত: ১৬ মার্চ, ২০২২ ১৪:৪৭ (বৃহস্পতিবার)
জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশে ও প্রবাসে অসুস্থদের সুস্থতা কামনায়, করোনা মহামারীতে মৃত্যুবরণ কারীদের আত্মার শান্তি কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করে জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন।

১৫ মার্চ মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় সিতরা এলাকায় পানশী হোটেলে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক মানিক মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন-
রিয়াজুল ইসলাম, দুলাল দাস, গোলাম কিবরিয়া খান, মোঃআব্দুল্লাহ ওমর ফারুক, সহ সভাপতি আব্দুস সাত্তার, মোস্তফা আহমেদ, কালা মিয়া চৌধুরী, চিকন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, জালালাবাদ যুব সংঘ সভাপতি টিপু সুলতান, সম্পাদক আব্দুল করিম রুহুল আমিন ইজ্জাদ, মেহেদী হাসান দারা, মতিউর রহমান চুনু আশফাক আহমদ, শাহীন আহমেদ প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।

 

সিলেটভিউ২৪ডটকম/এএ/এসডি-০২