প্রকাশিত: ১৭ মার্চ, ২০২২ ১৮:০৪ (শনিবার)
মাধবপুরে বিশাল বনিকের নামে ফেইক আইডি, থানায় অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বাসিন্দা কেশব বনিকের ছেলে বিশাল বনিকের নামে ফেইক ফেসবুক আইডি খোলা হয়েছে।

বিশাল বনিক জানান, ১৫ মার্চ দুপুরে লক্ষ্য করি আমার নামে ফেসবুকে ফেইক আইডি খোলা হয়েছে। এ আইডি থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর পোষ্ট দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, সমাজে তার মান সম্মান ক্ষুন্ন করতে এ ফেইক আইডি খোলা হয়েছে। তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য মাধবপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। তিনি এ ব্যাপারে সবার সহযোগীতা চেয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-৩৯