জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ মার্চ) বৃহস্পতিবার দুপুর ১২টায় উপশহরস্থ জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার সদস্য কামরুন্নাহার বেগম, সালমা বেগম, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য রোকসানা বেগম, যুক্তরাজ্য প্রবাসী মিতা জাবির, শিউলি রহমান, মাঠ সন্বয়কারী মো: আব্দুল লতিফ, সেলাই প্রশিক্ষক সুফিয়া বেগম, কম্পিউটার প্রশিক্ষক মো. মুহিন উদ্দিন, মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষক রাজু আহমেদ প্রমুখ।
এছাড়াও জাতীয় মহিলা সংস্থার অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৯
আইটি ল্যাব সলিউশন্স লি.