মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে সিএলসি লিগের দ্বিতীয় আসরের চতুর্থ দিনে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে স্কলার্সহোমস মেজরটিলা ১৪৬ রানের টার্গেট দেয় শাহজালাল সিটি কলেজকে। স্কলার্সহোম মেজরটিলা ২৭ রানে জয় লাভ করে। সাদিক ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।
দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ ১৫৫ রানের টার্গেট দেয় স্কলার্সহোমস শাহী ঈদগাহকে। এ ম্যাচে সিলেট সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ ২৩ রানে জয়লাভ করে। নাঈমের হাতে ওঠে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
তৃতীয় ম্যাচে খাজাঞ্চি বাড়ি ১৩৬ রানের টার্গেট দেয় সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজকে। উক্ত ম্যাচে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ৩ উইকেটের জয় তুলে নেয়। সিয়াম হন ম্যাচসেরা।
সিএলসি লিগের সার্বিক তত্ত্বাবধানে আছে এমইউ স্পোর্টস ক্লাব।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.