প্রকাশিত: ১৯ মার্চ, ২০২২ ০৯:৪৭ (শনিবার)
সিলেটে পবিত্র শবে বরাত পালিত

ছবি : আহমদ শাহীন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার দিবাগত রাতে সিলেটজুড়ে পালিত হয়েছে সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত।

শবে বরাতে মহান আল্লাহ আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন। এ রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।

সিলেটের ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে স্রষ্টার অশেষ কল্যাণ কামনা করে বিশেষ নামাজ, কুরআন পাঠ, জিকির ও অন্যান্য ধর্মীয় ইবাদত করেছেন। মহামারি করোনাভাইরাসের কবল থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য মহান স্রষ্টার কাছে বিশেষ প্রার্থনা করেছেন।

মসজিদ ছাড়াও মুসল্লিরা এবং নারী-শিশুরা নিজ নিজ বাসায় পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করেছেন।

পবিত্র শবে বরাতের রাতে ইবাদতের পর আজ(শনিবার) অনেকে নফল রোজা পালন করছেন। আজ সরকারি ছুটির দিন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম