প্রকাশিত: ২০ মার্চ, ২০২২ ১৮:২০ (মঙ্গলবার)
শাবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণবরণ সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমাস্টারের শিক্ষার্থীদের নবীণবরণ সম্পন্ন হয়েছে।

রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং বেলা আড়াইটায় সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২০২০-২১ সেশনের ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী।

এছাড়া অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন- ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলোজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেদওয়ান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলের পরিচালক অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী প্রমুখ।

নবীন শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাবি ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এ বিশ্ববিদ্যালয়ে তোমরা তোমাদের মেধার স্বাক্ষর রেখে ভর্তির সুযোগ পেয়েছো। আমি মনে করি তোমরা তোমাদের সেই মেধাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবে। লেখাপড়া করে দেশের কাজে অবদান রাখবে। আর তোমাদেরকে মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় আজীবন থাকার জায়গা নয়, তোমরা নির্ধারিত সময়ের মধ্যে লেখাপড়া শেষ করবে। এসময় বিশ্ববিদ্যালয়ের শৃঙখলা পরিপন্থি যে কোন কাজ থেকে বিরত থাকার আহবান জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা ও গবেষণা নিয়ে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের শাবি। এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণায় নিয়মিত নিয়োজিত রয়েছেন। এ গবেষণা খাতে এ বছরের বাজেট ৮ কোটি। যা গবেষণা খাতকে আরও সমৃদ্ধ করবে।

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-২৭