প্রকাশিত: ২০ মার্চ, ২০২২ ২১:০৯ (শনিবার)
সিলেটে বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস উদযাপন

শিশু-কিশোরদের নাট্যচর্চায় উদ্ধুদ্ধ করতে যথাযোগ্য মর্যাদায় সিলেটে পালিত হল বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস।

রবিবার বিকাল সোয়া ৪টায় ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।

পরে সাংস্কৃতিক পরিবেশনা, কথামালা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠানের আয়োজন ছিল আয়োজকদের।

কথামালার শুরুতেই ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক অসিত বরণ দাশ গুপ্ত স্বাগত বক্তব্য প্রদান।

এতে কার্যনিবাহী কমিটির সদস্য খালেদ মাসুদ ও রাজিব দে চৌধুরী শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন পল্লবী দাশ মৌ, শ্যামলী দাশ, প্রভাতী গোস্বামী পপি, আহমদ হুজাইফা, রাজীব দে চৌধুরী, সায়েম আহমদ ও স্বপ্নীল চোধুরী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪১