দুটি কিডনি বিকল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান রূপকের চিকিৎসার্থ সংগ্রহে সাংস্কৃতিক সংগঠন ‘নোঙর’র আয়োজন করতে যাচ্ছে চ্যারিটি কনসার্ট ‘সিগভিন্সির’।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'ডি' এর গ্রাউন্ডে এ কনসার্টের আয়োজন করা হবে বলে জানান সংগঠনটির সভাপতি মাশরাফি বিন মোক্তার অর্ণব।
প্রতি টিকেটের মূল্য দেড়শো টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
অর্ণব বলেন, লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুজিবুর রহমান রূপক; দুটি কিডনি বিকল হয়ে রূপক দুর্বিসহ জীবন পার করছেন। চিকিৎসার জন্য প্রয়োজন পঞ্চাশ লাখ টাকা। তার চিকিৎসার্থ সংগ্রহেই নোঙর এই কনসার্টের আয়োজন করতে যাচ্ছে।
কনসার্টের বিষয়ে সংগঠনটির জিএস হাসিবুল আলম চৌধুরী শান্ত বলেন, ডেনিস ভাষার শব্দ 'সিগভিন্সির'। এর মানে হল 'অসুস্থতাকে জয় করা'। রূপক ভাইকে সাহায্য করার মাধ্যমে তার অসুস্থতা কেটে যাবে তাই এই নাম।
তিনি বলেন, কনসার্টে জনপ্রিয় তিনটি ব্যান্ড(গানের দল) গান করে আসর মাতাবেন। এগুলো হল উন্মাদ, মেঘদল এবং নোঙরের ব্যান্ড। কনসার্টে অংশ নিতে প্রত্যেককে টিকেট কিনতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.