প্রকাশিত: ২১ মার্চ, ২০২২ ২০:১৫ (শনিবার)
এ মাসেই সিলেট জেলা বিএনপির কাউন্সিল

সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল নিয়ে একের পর এক নাটকীয়তা চলছেই। সব প্রস্তুতি সম্পন্নের পর ২৪ ঘণ্টা আগে (রবিবার দুপুরে) হঠাৎ স্থগিত করা হয় কাউন্সিল। মুহুর্তেই ভাটা পড়ে নেতাকর্মীদের আনন্দ-উৎসাহে।

সময়মতো ভোটার তালিক প্রকাশ না করা ‘দায়ে’ কাউন্সিল স্থগিতের পর ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। এ কমিটি ২৭ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। এ অবস্থায় আজ ( সোমবার- ২১ মার্চ) সন্ধ্যায় সিলেট জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

নগরীর দরগা গেইট এলাকার একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সভায় আলোচনার ভিত্তিতে এ মাসেরই (মার্চ) ২৯, ৩০ ও ৩১ তারিখের যে কোনো দিন জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী তারিখ নির্ধারণ করা হবে।

বিষয়টি রাত ৮টায় সিলেটভিউ-কে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম