যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভালবেসে রাতদিন দেশের উন্নয়নে কাজ করছেন। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ একদিন মালয়েশিয়া, সিঙ্গাপুরের মত উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
তিনি সোমবার (২১ মার্চ) দুপুরে উছমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাউপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন।
ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের স্থানীয় মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে ইউনিয়নের ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাউপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উছমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকে’র সহকারী কোষাধ্যক্ষ মো. সিনু মিয়া।
যুবলীগ নেতা সেলিম আহমদ এবং ছাত্রলীগ নেতা আসলাম কবিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন অলইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন, ওসমানীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নেয়ামত উল্লাহ, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাছান চৌধুরী সাজন, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. তখলিছ আলী, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মঞ্জুর আহমদ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মঈনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, স্থানীয় ইউপি সদস্য এমএ কাইয়ুম, মাওলানা হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য খালেদ আহমদ, যুবলীগ নেতা কামিল আহমদ, উছমানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল তফাদার, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল আহমদ, শিক্ষক মাজহারুল ইসলাম নোমান, কাজী শাহানারা ইয়াছমিন বিনা, সুজিত দেব, মাদ্রাসা শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, এসএম হেলাল, রণিক পাল, ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর প্রমুখ।
অনুষ্ঠানে মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের জন্য প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবং ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল এক লাখ টাকা করে দুই লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
সিলেটভিউ২৪ডটকম/জেডআরজেড/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.