হবিগঞ্জের বানিয়াচংয়ে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে 'গ' গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে বানিয়াচং আইডিয়েল কলেজ।
বুধবার (২৩ মার্চ) দুপুরে বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নেয় বানিয়াচং আইডিয়েল কলেজসহ উপজেলার ৫ টি কলেজ।
এতে সবক'টি দলকে হারিয়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বানিয়াচং আইডিয়েল কলেজ দল।
বিতর্ক দলে অংশ নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাকিব আলী, একাদশ শ্রেণির নাছিরা আক্তার অনামিকা এবং বিশাল চন্দ্র দাস। বিতর্ক দলের দলনেতা ছিলেন বিশাল চন্দ্র দাস। বিতর্কের বিষয় ছিল 'সংস্কৃতিমান ব্যক্তিই সুশিক্ষিত ব্যক্তি।' বিতর্কের পক্ষে ছিল বানিয়াচং আইডিয়েল কলেজ দল এবং বিপক্ষে অবস্থান নেয় জনাব আলী সরকরি কলেজ দল।
বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ বলেন, 'মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় আমার কলেজের দল প্রথম স্থান অর্জন করায় আজ আমি যারপরনাই আনন্দিত। আমার কলেজের বিজয়ী শিক্ষর্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।'
তাছাড়া বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক কলেজের শিক্ষার্থীদের প্রতি শুভ কামনা জানিয়েছেন অধ্যক্ষ স্বপন কুমার দাশ।
সিলেটভিউ২৪ডটকম/জেইউ/এসডি-২৫
আইটি ল্যাব সলিউশন্স লি.