প্রকাশিত: ২৩ মার্চ, ২০২২ ১৯:২০ (মঙ্গলবার)
বিশ্বনাথে রমজান উপলক্ষ্যে ‘নাঈম মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্যসামগ্রী বিতরণ

মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার ইলামেরগাঁও গ্রামের জমির আলীর উদ্যোগে প্রায় ২ শতাধিক গরীব-অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকালে তাঁর বাড়িতে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

‘নাঈম মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৫ কেজি চাল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি চানা, ৫ কেজি ডাল, ৫ কেজি আলু ও ৫ লিটার ভোজ্য তেল।

ট্রাস্টের সভাপতি জমির আলীর সভাপতিত্বে ও সংগঠক মুক্তার আলীর পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ট্রাস্টের ট্রাস্টী যুক্তরাজ্য প্রবাসী আব্দুছ সুবান ফারুক, মানিক মিয়া।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠক মাফিজ আলী, গয়াস মিয়া, আব্দুল আহাদ, সুহেল মিয়া, আব্দুস শহিদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৪৪