সিলেটে চাকরি প্রত্যাশিদের জন্য জার্নিমেকার জবসের উদ্যোগে জব ফেয়ার ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সিলেটের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় জব ফেয়ারের কার্যক্রম শুরু হয়।
পেশাগত ক্ষেত্রে চাকরিপ্রার্থী এবং নিয়োগকর্তাদের একত্রিত করে একে অপরের চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান উপস্থিত ছিল। www.journeymakerjobs.com ওয়েবসাইট থেকে চাকুরিপ্রার্থীরা গত ২২শে মার্চ রাত ১২টা পর্যন্ত চাকরিতে আবেদন করেন এবং ফেয়ার চলাকালীন সময়ে আবেদনের ভিত্তিতে অন স্পট ইন্টারভিউ প্রদান করেন। সকাল ১১ টা থেকে ইন্টারভিউ শুরু হয়। উৎসবমুখোর পরিবেশে দিনব্যাপী মাঠ প্রাঙ্গন মুখোরিত ছিলো।
সারাদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন জার্নিমেকার জবস টিম।
বৃহত্তর এই আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে ছিলো এডুকেশন এট, প্লাটিনাম স্পনসর - প্রবাসী পল্লী গ্রুপ, গোল্ড স্পনসর - কার্নিভাল ইন্টারনেট, সিলভার স্পনসর - ইয়েলো, মিডিয়া এবং মার্কেটিং পার্টনার - এডেকো লিমিটেড, প্রিন্টিং পার্টনার - এডলিংক, কমিউনিকেশন এন্ড এঙ্গেজমেন্ট পার্টনার- বিডি এপস, ফুড পার্টনার - গ্র্যান্ড বাফেট এবং ইভেন্টের ভলান্টারি পার্টনার হিসেবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সিলেট ডিস্ট্রিক্ট।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.