প্রকাশিত: ২৬ মার্চ, ২০২২ ১৫:৪৩ (শুক্রবার)
সিলেট মহানগর বিএনপির আলোচনা সভা রবিবার

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট মহানগর বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।

এই ধারাবাহিক কর্মসূচী গুলোর মধ্যে রয়েছে রবিবার (২৭ মার্চ) দুপুর ১২ টার সময় মহানগর বিএনপি-র ভাতালিয়াস্ত অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা।

এ আলোচনা সভা উপস্থিত থাকার জন্য মহানগর বিএনপি, তার অন্তর্গত ওয়ার্ডসমূহ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫