প্রকাশিত: ২৬ মার্চ, ২০২২ ১৬:৪৩ (শনিবার)
স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় মহিলা সংস্থা সিলেটের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের নেতৃবৃন্দ।

শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদ এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অর্পনকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য রোকসানা বেগম, মাঠ সন্বয়কারী মো: আব্দুল লতিফ, সেলাই প্রশিক্ষক সুফিয়া বেগম, কম্পিউটার প্রশিক্ষক মো. মুহিন উদ্দিন, মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষক রাজু আহমেদ প্রমুখ।

এছাড়াও জাতীয় মহিলা সংস্থার অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬